স্কুল ছাত্রীকে কুটুক্তি করার প্রতিবাদ করায় আক্রান্ত এক ব্যাক্তি। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার লক্ষিপুর এলাকায়।স্কুল ছাত্রীটির নাম মাসুম খাতুন(১৭)লক্ষিপুর হাই স্কুলের নবম শ্রেনীর ছাত্রী।বাবা আবদুল হক(৪৫)বিড়ি কোম্পানিতে কাজ করে। গ্রামের এক যুবক রাহুল সেখ তার মেয়েকে কুটুক্তি করে আজ থেকে পাঁচ মাস আগে থেকে। তারই প্রতিবাদ করায় এদিন তাকে আহত হতে হয়। বর্তমানে আবদুল হক মালদা মেডিক্যালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে, প্রায় পাঁচ মাস ধরে এলাকার রাহুল শেখ সহ তার দলবল ওই ছাত্রীকে কুটুক্তি ও হাত ধরে টানাটানি করছিল। মেয়ের সাথে এমন ঘটনা দেখতে পেয়ে বাবা প্রতিবাদ জানায়। বাবা আব্দুল হক বিড়ি কোম্পানিতে কাজ করে। সেই সুত্রে আজ সকালে আব্দুল হক কাজে যোগ দিতে যাচ্ছিল। সেই সময় তার ওপর রাহুল ও তার দলবল ধারালো অস্ত্র নিয়ে চরাও হয়ে খুনের চেষ্টা করে। ঘটনায় স্থানীয়রা ছুটে আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়। আহতকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তার অবস্থা খারাপ থাকায় তাকে মালদা মেডিক্যালে কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্তে বৈষ্ণবনগর থানার পুলিশ।